কম্পিঊটার ইন বাংলা -- কী? কেন?

আজ থেকে যাত্রা শুরু হল কম্পিঊটার ইন বাংলা 'র। এখন প্রশ্ন হল এমন ব্লগতো অনেক আছে, তাহলে এই ব্লগের দরকারটা কী??

দুঃখজনকভাবে অধিকাংশ বাংলা ব্লগই ইংরেজি ব্লগগুলো থেকে অনুবাদ/কপি-পেস্ট নির্ভর, যেখানে ব্লগারের লেখাগুলোতে নিজস্ব মতামত, ভালো লাগা, মন্দ লাগা বলে তেমন কিছু থাকেনা। এই আজেবাজে সাইটগুলোর জন্য ভালো ব্লগগুলো খুজে পাওয়া অনেকটাই দুরুহ হয়ে পড়ে। হাস্যকরভাবে এইসব চোরা ব্লগাররা নিজেদেরকে বিরাট বড় তালেবর, টেকি গীক, বস পাবলিক দাবি করে।
কম্পিঊটার ইন বাংলা ব্লগটি শুরু করার মূল কারন এমনি 'খালি কলসি বাজে বেশি ব্লগগুলো'!!

ব্লগরাজ্যে পা ফেলার সাহস পেয়েছি ব্লগার জিন্নাত উল হাসান ভাই, নাফিস ইফতেখারদেরমত লেখকদের লেখা পড়তে পড়তে। অনুপ্রেরনা যুগিয়েছে তাদের লেখা, চিন্তাধারা, হেল্প করার মানসিকতা। 'ঘরের খেয়ে বনের মেষ তাড়ানো'র চেষ্টায় নিয়োজিত এইসব বড় মনের ব্লগারদের মত সিকি ভাগ যোগ্য হতে পারলে নিজেকে ধন্য মনে করব। লিখব কম্পিউটার এর বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স, সফটওয়্যার রিভিউ, কম্পিউটার দুনিয়ার নতুন নতুন সব খবরাখবর। চেষ্টা করব আপনাদের সবার কাজে লাগবে এমন বিষয়গুলো নিয়ে লিখতে। যতটা সহজভাবে লেখা সম্ভব, ঠিক ততটা সহজভাবে লেখার চেষ্টা সবসময় থাকবে।

কম্পিঊটার ইন বাংলা-তে যোগ্যতার অভাব থাকতে পারে, তবে আন্তরিকতার কোন অভাব থাকবেনা এই প্রতিশ্রুতি দিচ্ছি। সবাই ভালো থাকেন। হ্যাপি ব্লগিং!

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

AddThis

Bookmark and Share